শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

মেলান্দহে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় বিষ খেয়ে প্রেমিক যুগলের আত্নহত্যার চেষ্টা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩২৬ বার পঠিত

মোঃ বাকিরুল ইসলাম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে মেলান্দহ উপজেলা প্রেমিক জাহিদুল ( ২২) প্রেমিকা (১৪) গতকাল শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বানীপাকুড়িয়া রেললাইনে বসে দুই জনে বিষ পান করে। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেলান্দহ উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করেন।

প্রেমিক জাহিদুল উপজেলার সাধুপুর মধ্যপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘ ২ বছর ধরে মেয়েটির জাহিদুলের প্রেমের সম্পর্ক। তাদের প্রেমের বিষয়টি দু পরিবারই জানতো ছেলেটি প্রায় সময়ই মেয়ের বাড়িতে এসে সময় কাটাতো। মেয়ের পরিবারের লোকজন ছেলেকে বিয়ে করতে বললে ছেলের পরিবার এতে অসম্মতি জানায় পরবর্তীতে ছেলে জাহিদুল কে নিয়ে ছেলের পরিবার একটি পারিবারিক বৈঠক করেন এতে ছেলেকে কান ধরে উঠবাস করিয়ে শাসন করেন। এতে পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে জাহিদুল তার প্রেমিকা-কে ডেকে নিয়ে রেললাইনে বসে দুইজনে বিষ পান করলে স্থানীয়রা উদ্ধার করে দুই জনকে চিকিৎসার জন্য মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন।

মেয়ের মা বলেন, ” আমি বাড়িতে ছিলাম না এই সুযোগে জাহিদুল আমার মেয়েকে ডেকে নিয়ে যায়।
আমার মেয়ে সেদিন রোজা ছিলো তাকে জোর করে আগে বিষ খাইয়ে পরে জাহিদুল ও বিষ খায়।
পরে স্থানীয় লোকজন হাসাপাতালে ভর্তি করে, জানতে পেয়ে আমি ও হাসাপাতালে যায়, পরে মেলান্দহ হাসাপাতাল থেকে জামালপুর হাসপাতালে পাঠায়।
আমার মেয়ের সাথে অনেক দিন ধরে জাহিদুলের সম্পর্ক ছিলো মাঝেমধ্যেই জাহিদুল আমার মেয়ের সাথে দেখা করতে আমাদের বাড়িতে আসতো।

জাহিদুলের এলাকার লোকজন বলেন, জাহিদুল বিষ খেয়েছিল হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়িতে এনেছি সে এখন মোটামুটি সুস্থ আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, তাদের অনেক আগে থেকেই প্রেম ভালোবাসা ছিল, মেয়েটির সঙ্গে প্রায় সময়ই দেখা করতো জাহিদুল। মেয়েটির সঙ্গে জাহিদুল দেখা-সাক্ষাৎ না করে তার জন্য শহিদুলকে পারিবারিক শাসন করা হয়। তার পর থেকে আত্মহত্যার চেষ্টা করে বলে মনে হয়।

ওই এলাকার সংরক্ষিত আসনে ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, দুই জনে জালালপুর এলাকায় রেললাইনে বসে বিষ খায়, পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দুইজনকে। আগে শুনেছিলাম ছেলেটার বাড়ির পাশে বিয়ের কথা চলছিল।‌

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, এঘটনা আমার জানা নেই, কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991