বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর প্রতিটা বাজারে সবজি ও মাছের দামে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০৪ বার পঠিত

সপ্তাহের শেষ দিন শুক্রবারে রাজশাহীর বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। এ সপ্তাহে ১০ টাকা বৃদ্ধি পেয়ে বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। কেজিতে ৬০ টাকা বৃদ্ধি পেয়ে শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা, গত সপ্তাহের থেকে ১৫ টাকা বেড়ে পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা, এ সপ্তাহে আলু বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে ৩ টাকা বৃদ্ধি। এ ছাড়াও করলা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, ঢেড়স ৪০ টাকা, কাচামরিচ ৮০ টাকা কেজি ও লেবু বিক্রি হচ্ছে ১৫ টাকা হালিতে।

সবজি বিক্রেতা হালিম জানান, এ সপ্তাহে আমদানি কম থাকার কারণে সবজির দামটা কিছুটা বেশি তবে আমরা আশা করছি সামনে সপ্তাহে সবকিছু সাভাবিক হয়ে যাবে।

সবজি কিনতে আসা আলমগীর গণমাধ্যমকে জানান, সবজির দাম এতোটা বেশি হলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ কেমন করে চলবো। কিছু কিছু সবজির দাম ২০-৫০ টাকা বেশি। এমনভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

এ সপ্তাহে সবজি ছাড়াও মাছের দাম বৃদ্ধি পেয়েছে। ২০০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে ছোট ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে, বড় ইলিশ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজিতে যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০০ টাকা বেশি। নদীর প্রতিটা মাছের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ৫০-১০০ টাকা ।

এ সপ্তাহে ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে বাসপাতা মাছ বিক্রি হচ্ছে ১২৫০ টাকা, ৫০ টাকা বেড়ে পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, টেংরা মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি, গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ১৩০০ টাকা কেজিতে। এছাড়াও প্রতিটি কার্প জাতীয় মাছ কেজিতে ৫০-৮০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে হচ্ছে এ সপ্তাহে।

মাছ বিক্রেতা মাইকেল জানান, বন্যা পরিস্থিতির কারনে মাছ পাওয়া যাচ্ছে না এবং আমদানি কম থাকার কারণে এ সপ্তাহে মাছের দামটা বেশি। তবে কয়েকদিনের মধ্যে এই দামটা স্থিতিশীল হয়ে যাবে বলে আমরা মনে করছি।

মাছ কিনতে আসা বাবু মিয়া জানান, আমরা মাছে ভাতে বাঙ্গালি প্রায় প্রতিটা দিন আমাদের মাছ কিনতে হয়। তবে এভাবে মাছের দাম বৃদ্ধি পেলে আমাদের মধ্যবিত্ত পরিবারকে মাছ খাওয়া ভুলে যাওয়া লাগবে।

এ সপ্তাহে স্থিতিশীল রায়েছে মুরগীর দাম। সোনালি মুরগীর দাম অপরিবর্তিত থেকে বিক্রি হচ্ছে ২৩৫-২৫০ টাকা কেজিতে, ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে১৪৫- ১৫০ টাকা কেজি দরে।তবে মুদিপণ্য ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991