শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ বানী ইসরাইল হিটলার
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

আজ ১৮-০৯-২০২২ তারিখ সকাল ৯.৩০ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয় । এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট কল্যাণ সংক্রান্ত বিষয়ে তাদের প্রস্তাবনা ও মতামত উত্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর বেলা ১১.৩০ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। থানা এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় সেদিকের প্রতি লক্ষ্য রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। মাদক -জংগী- সন্ত্রাসবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের কথা বলা হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সকলকে পেশাদারিত্ব, দেশপ্রেম , নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় । এছাড়া সম্প্রতি পিআরএল এ গমনকারী দুইজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991