শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহী মহানগরীতে ৬ জুয়াড়ি আটক

মারুফ আহমেদ 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৮৫ বার পঠিত

রাজশাহী নগরীতে এক নির্মাণাধীন ভবনে জুয়ার আসরে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৬ জুন) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে নগরীর কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় নগদ ৭ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকরী গ্রামের সুকাম আলীর ছেলে আব্দুল আলিম (৩০), আব্দুল কাদেরের ছেলে জসিম আলী (৩৫), নজরুল ইসলামের ছেলে রুবেল আলী (৩০), শ্রী দিজেন কর্মকারের ছেলে শ্রী মিঠুন কর্মকার (২৪), নগরীর দামকুড়া থানার মধুপুর এলাকার সৈয়ব নবীর ছেলে সম্রাট (২৫) ও কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মখলেছুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৮)।

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় নগদ ৭ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991