শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

রাণীনগরে প্রশিকার আইনি সহায়তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪০৯ বার পঠিত

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আইনি সহায়তা কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার আয়োজনে শনিবার বিকেলে অফিস প্রাঙ্গনে প্রশিকার প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপক হারম্নন-অর-রশিদের সভাপতিত্বে ও প্রশিকার নওগাঁ-বগুড়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক নূর হোদার সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার মাহবুবুল আলম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দনা শারমিন, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার বিভাগীয় প্রধান আইন সহায়তা কর্মসূচির উপ-পরিচালক এ্যাড. মোঃ আনিছুর রহমান (কাজল)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-বগুড়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক এ্যাড. মোঃ জসীম উদ্দীন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, প্রশিকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ রাণীনগর ও সান্ত্মাহার উন্নয়ন এলাকার কর্মীবৃন্দ। এসময় বক্তারা বলেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বাহিরে সরকারের পাশাপাশি প্রশিকাও বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে আসছে। তাই যে কোন সুবিধাভোগীরা প্রশিকার কাছ থেকে যে কোন বিষয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেতে প্রশিকা রাণীনগর মানবিক উন্নয়ন এলাকায় আসার আহবান জানান তারা।#

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991