সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

শাহজাদপুরে শিশু সালামকে অপহরণের পর হত্যার দায়ে যুবকের মত্যুদণ্ড।

সাথী সুলতানা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হা্বিবুল্লাহনগর ইউনিয়নের রায়পুরা গ্রামের শিশু সালাম আলীকে আপহরণের পর হত্যার ঘটনায় ২৮ বছর বয়সী আমির চাঁন নামে এক যুবককে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

 

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আমির চাঁন শাহজাদপুর উপজেলার হা্বিবুল্লাহনগর ইউনিয়নের রায়পুরা গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মামলার অভিযোগ পত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুর উপজেলার রায়পুরা গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিল। খেলার পর প্রতিবেশি আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার নিজের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে প্রথমে দশ লাখ পরে পর্যায়ক্রমে তিন লাখ ও দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।

এ দিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধ্যান না পেয়ে ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আমির চাঁনকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতের বিচারক মৃত্যুদন্ডের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991