সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনা উন্নয়নের প্রতিচ্ছবি–খাদ্যমন্ত্রী

জুল‌ফিকার আলী সম্রাট
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬৫৯ বার পঠিত

শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। এদেশের মানুষ ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত। আগামী নির্বাচনে জনগণ সে প্রতিদান ব্যালটের মাধ্যমে দিবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

তিনি আজ শনিবার(২৯ অক্টোবর) বিকালে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং পাতাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের প্রতিচ্ছবি,তাঁর বিকল্প নেই। কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষকের জন্য সার, বীজ ও কৃষি প্রণোদনা নিশ্চিত করেছে।
ঘরে ঘরে বিদ্যুত দিয়েছে বর্তমান সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, গৃহহীণদের ঘর দিয়েছে,শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ও উপবৃত্তি দিয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে জীবনযাত্রার সবখানে।

তিনি আরো বলেন,তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদালত বাতিল করেছে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের জন্য মায়াকান্না লোক দেখানো। বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাতাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমালী বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সি‌নিয়র সহ সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ন সাধারন সম্পাদক ফজ‌লে রাব্বী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম‌্যান জাহা‌ঙ্গীর আলম।
সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম।
প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991