বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

শ্রীপুরে মসজিদের ইমাম ও এতিম অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পঠিত

 

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে ২৬’শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন মহান মুক্তিযোদ্ধার স্মরণে উপস্থিত বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মত মসজিদের ইমাম ও এতিম অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

কামরুল ইসলাম সভাপতি ৮৯নং কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী দেওয়া হয়। কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য জনাব মোঃ মাহফুজুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক চৌকস পত্রিকা’র সহ-সম্পাদক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে গত ১০’শে মার্চ অত্র স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বানচাল ও শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সভাপতি কামরুল ইসলাম বলেন, আমি সমাজের উন্নয়নের জন্য কাজ করি। অবহেলিত ছেলে-মেয়েদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাই। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। একজন শিশু যেন শিক্ষা থেকে বাদ না পড়ে। একটি উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন, যারা এতিম বাচ্চাদের ভালোবাসেন তারা মহানবীকে ভালোবাসেন ও ইমামগণ ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদেরকে আমি সম্মানিত করার চেষ্টা করি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক কমিটির সদস্য, ছাত্র-ছাত্রীর অভিভাবক, অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষিকা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991