সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

সরকারি অফিসগুলোর ছাদে বাগান  করার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ।

মোঃ শাহ সৈয়দ খাঁন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩০৩ বার পঠিত

ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ

গণভবন চত্বরে ছাতিম সফেদা ও হরিতকির চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এর মাধ্যমেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন তিনি,

এ সময় সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি, অন্তত একটি ফলদ বনজ ও ভেষজ গাছ লাগাতে বলেন।

কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকেও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন। শহরে যারা থাকেন তারা ছোট ব্যালকনিতে একটা হলেও গাছ লাগাতে পারেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন। আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে, পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে।

জাতির পিতা নিজে, দলীয় ও সরকারি উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করে সরকার প্রধান বলেন, কক্সবাজার সমুদ্র উপকূলের ঝাউগাছ স্বাধীন বাংলাদেশে জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়।

তিনি বলেন, আমি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষক লীগের তৎকালীন নেতাদের বৃক্ষরোপণের জন্য অনুপ্রাণিত করি। ১৯৮৫ সাল থেকে আজ অবধি আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাস সারা দেশে ফলজ, বনজ ও ভেষজ এই তিন প্রজাতির গাছ লাগানোর কর্মসূচি সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছি।

কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সারাদেশে এই কর্মসূচি পালন করে। সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় ৯৮ সালে তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায় বলেও উল্লেখ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী জনশুমারি ও গৃহগণনা ২০২২ কর্মসূচি উদ্বোধন করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991