শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

আবু বক্কর সিদ্দিক হিরা(খুলনা বিভাগ ব্যুরো চিপ):
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুই ভারতীয় নাগরিক নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে ।

নিহতরা হলেন ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস (৫৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রোড রেল লাইন প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল/ট্রাক) হিসাবে কর্মরত ছিলেন। ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে ইরকোন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন ষ্টাফ তিনি। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার করিমপুর এলাকায়। ছুটিতে সস্ত্রীক তিনি দেশে যাচ্ছিলেন। আহত প্রাইভেটকার চালক খুলনার খানজাহান আলী থানা এলাকার সজীব (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস ছুটিতে সস্ত্রীক সড়ক পথে ভারতে যাওয়ার জন্য শনিবার সকালে খুলনা থেকে একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-খ, ১৩-৩৫১৪) ভাড়া নিয়ে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ ৩৩ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের (খুলনা মেট্রো-ট, ২০-৮৭৭০) সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী দুই ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তাদের বহনকারি প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের তলায় চলে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় প্রাইভেটকারের চালক সজীব।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এসময় গাড়ির সামনের দরজা ভেঙ্গে চালক সজীবকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক গংগা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা এলাকায় চলমান রেল লাইন নির্মাণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। ছুটিতে স্ত্রীকে নিয়ে সড়ক পথে দেশে যাওয়ার জন্য তিনি খুলনা থেকে ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের দিকে যাচ্ছিলেন। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার করিমপুর এলাকায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991