শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

আজহারুল ইসলাম সাদী
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোর্চ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৫৫০) এর নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরা।

শ্রমিকরা জানান, আগামী ২ এপ্রিল সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোর্চ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু পক্ষপাতমূলক নির্বাচন কমিশন, ভোটার তালিকায় অনিয়মসহ নানা অভিযোগে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট।

শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম হাইকোর্টে রীট পিটিশন ( নং. ৪০৩৭/২০২২) দাখিল করলে বৃহস্পতিবার শুনানী শেষে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীম এর বেঞ্চ শুনানী শেষে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষনা করেন।

এদিকে, সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোর্চ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নেরসহ-প্রচার সম্পাদক ও ধূলিহর গ্রামের আকিমুদ্দীন সরদারের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। একই অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান, সদস্য সচিব এড. সাহেদুজ্জামান সাহেদ ও সদস্য এড. রফিকুল ইসলামকে শোকজ করেছেন সাতক্ষীরা সদর সহকারী জর্জ আদালত।

এদিকে, এড. শেখ সাইদুর রহমানসহ তিন নির্বাচন কমিশনার নোটিশ জারিকারকের কাছ থেকে শোকজ এর নোটিশ গ্রহণ না করায় ও সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোর্চ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান করছে।
শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ অন্য সদস্যরা মহামান্য হাইকোর্ট ও সদর সহকারী জজ আদালতের আদেশকে অবজ্ঞা করে নির্বাচন সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারস একে অপরকে নানাবাবে হুমকি দিয়ে চলেছেন, ফলে বাসটার্মিনাল ও আদালত এলাকায় গতকাল রাত হতে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। আদালত প্রাঙ্গনে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রমিকদের দু,পক্ষের সংঘর্ষ ও রক্তপাত আদালতের ভাবমূর্তি প্রশ্ন বিদ্ধ হবে যা কারোর কাম্য নয় বলে অভিমত ব্যক্ত করেছেন বিজ্ঞ আইনজীবীরা।

এ ব্যাপারে তারা অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991