শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সাপাহারের ১০০০ কেজি আম যাচ্ছে ইংল্যান্ডে

জুল‌ফিকার আলী সম্রাট, নওগাঁ জেলা ব‌্যু‌রো প্রধান :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৪০ বার পঠিত

নওগাঁ জেলার সাপাহার উপজেলার সু-মিষ্ঠ আম গত বছর বিদেশের মাটিতে সুনাম কুড়িয়েছে আমের গুণগত মান ঠিক থাকায় এবছর আবারো প্রথম ধাপে ১০০০ কেজি আম ইংল্যান্ডে রপ্তানি হয়েছে।
ইংল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে মঙ্গলবার (২১জুন) বছরের ১ম চালানে নওগাঁর সাপাহার ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক থেকে ১ হাজার ২৪০ কেজি আম্রপালি জাতের আম ঢাকার শ্যামপুরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে নওগাঁর সাপাহার উপজেলার আমের দ্বিতীয় এই চালান আবারো ইংল্যান্ডে পৌঁছাবে। এসময় বরেন্দ্র অ্যাগ্রো পার্কে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
সাপাহার কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলায় ৫০ লক্ষ রাসায়নিকমুক্ত আম ব্যাগিং করে বিদেশে পাঠানোর জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। যা এবছর পৃথিবীর বিভিন্ন দেশে যাবে এবং এছাড়াও এবার এ উপজেলা থেকে প্রায় ১০০ টন মতো আম বিদেশে রপ্তানি হবে।
কৃষি উদ্যোক্তা সোহেল রানা বলেন, ১০৭ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে দেড় হাজার আম্রপালি জাতের আমগাছ আছে। এ বছর প্রায় ৫০ টন আম্রপালি জাতের আমে আমি ব্যাগিং করেছি এবং রাসায়নিক মুক্ত ভাবে তৈরি করেছি যা গত বছরের চেয়ে আরো বেশি চাহিদা হবে। কারণ, রোগবালাইমুক্ত আমই বিদেশে যায়। এরপরও যেসব আম বিদেশে রপ্তানি করা হবে, সেগুলো ঢাকাতে পরীক্ষা করা হয়।
তিনি আরোও বলেন আমি আম রপ্তানিতে উৎসাহিত হয়েছি বাংলাদেশ কৃষি গবেষনা ইনিস্টিটিউট (বারী)‘র সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.শরাফউদ্দীন যিনি ফ্রুট ব্যাগিং এর মধ্যেও পিইচডি করা, তিনি আম রপ্তানি কাজে জড়িত সে আমাকে বলেন সাপাহারে যে পরিমান কোয়ালিটি পূর্ণ আম উৎপাদন হয় তুমি কোয়ালিটিপূর্ণ আম গুলো বিদেশে রপ্তানি করতে পারো। তার পরামর্শ ক্রমে বাংলাদেশ ফ্রুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি ইংল্যান্ডে আম রপ্তানি করেছি।
ওই পরীক্ষার মাধ্যমে আমে কোনো রোগবালাই বা কীটনাশক আছে কি না, তা নিশ্চিত করা হয়। এরপর তা বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হয়।
গত বছর আমি ১৫ টন মতো আম রপ্তানি করেছি এবং দেশের বাজার দর তুলনায় অনেক বেশি লাভবান হয়েছি তাই আমি এবছর ৫০ টন আম রাসায়নিক মুক্ত ভাবে ব্যাগিং করে তৈরি করেছি। এ বছর আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, বারি আম-৪ ও মিয়াজাকি জাতের গাছের আমে ফ্রুট ব্যাগিং করেছি।
এই আম গুলো যুক্তরাজ্য ছাড়াও ফিনল্যান্ড, ইতালি ও সুইডেন সহ বিভিন্ন দেশে যাবে এবং আমি সাড়াও পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991