মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিষেশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। ঘটনার ৫ দিন পর বুধবার(২৩ আগস্ট) সন্ধ্যায় তাঁকে সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ বড়পুলের পশ্চিম মাথার দক্ষিণ পাশে অবস্থিত অগ্রণী ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের বস্তা ব্যবসায়ী জলিল মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় উপ-পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামি হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ীর পাশের ধান ক্ষেত থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

 

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, থানার হেমন্তবাড়ী এলাকায় ১৭ আগস্ট পারিবারিক কলহের জেরে গৃহবধু খাদিজা খাতুন হত্যা হয়। এতে নিহতের সহোদর ভাই আব্দুল মজিদ বাদী হয়ে থানায় স্বামী হাসান আলীসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

 

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থেকেই স্বামীসহ অন্য আসামিরা পলাতক রয়েছে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে আসামি হাসান পুলিশের কাছে স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানান এই কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991