ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়জনে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১ Time View
Print

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা দিয়েছে আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় লক্ষ্মীপুর ইউনিয়ন এর  মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা  জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন -গত সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া- ঈশ্বরদী) আসনে জামাত প্রার্থী ভোট চুরি করে আমাকে হারিয়েছে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

 উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতাউর রহমান রানা এবং সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলম। তাঁরা তাঁদের বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে অভিনন্দন জানিয়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আতাইকুলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রবিউল ইসলাম রবি।

গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এর আগে ( এমপি) দলিয় নেতাকর্মীদের নিয়ে লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  বৃক্ষরোপন করেন।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আরডিএ’র ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে ফুড ভিলেজে বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়জনে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা

Update Time : ১১:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬