
মোঃ জিহাদ তজুমদ্দিন প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি তজুমদ্দিন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, শাহাদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েত, চাঁদপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার সহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহনবাসীর পাশাপাশি দেশের মানুষ গর্বিত ও আনন্দিত। তাঁরা তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
Reporter Name 


















