ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কাওসার (২৫) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র ডুবে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘন্টা পর লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পুকুরের মাঝখানে এসে ডুবে নিখোঁজ হয়েছিলো ওই যুবক।
নিখোঁজ ওই যুবক পাবনা জেলার ইশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা মায়ের সাথে বসবাস করতেন। ওই যুবক কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স থার্ড ইয়ারের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র।
নিখোঁজ কলেজ ছাত্রের বন্ধু শাওন জানান,দুপুর সাড়ে ১২ টা ১ টার দিকে আমরা গোসলে নামি। পুকুরের এক পাশ থেকে আরেক পাশে আমি সাঁতার কেটে পার হয়ে চলে আসি। পরে পেছনে তাকিয়ে দেখি কাওসার মাঝ বরাবর এসে আমাকে ডাক দিচ্ছে আমাকে বাঁচা। সে মিডিয়াম সাঁতার জানতো। আমি কাওসারের চিৎকারে আবারো লাফ দিয়ে গিয়ে তাকে ধরি। কিন্তু সে নিচের দিকে তলিয়ে যাচ্ছিলো। আমি চিল্লায়ে মানুষজনের কাছে ফুটবল চাচ্ছিলাম। পরে আমিও তার সাথে তলিয়ে গভিরে মাটিতে ঠেকে যায়। পরে আমি তাকে ছেড়ে দিয়ে উপরে উঠে এসে সবাইকে খবর দেই।
পরে ঘটনাস্থলে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা শুরু করে। প্রায় দেড়ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনার পরে নিখোঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ইউনিট।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় দেড়ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার ইকবাল হোসেন বলেন, পুকুরে ডুবে যাওয়া কলেজ ছাত্রকে ফায়ার সার্ভিসের ইউনিটের লোক উদ্ধার করে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ফরিদগঞ্জে বিএনপি ও কৃষকদলের ব্যাপক কর্মসূচি

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

Update Time : ১১:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬