ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সদস্যদের মতবিনিময় সভা।

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৪ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

ঢাকার বুকে একখণ্ড কুষ্টিয়া এই মূলমন্ত্রে পরিচালিত কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ পরিষদের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুষ্টিয়ার উন্নয়ন জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামী নির্বাহী পরিষদ গঠন নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সদস্যদের মতবিনিময় সভা
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ পরিষদ সদস্যদের সমন্বয়ে বিশেষ এ মতবিনিময় সভা বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শান্তিনগরে সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান কাজল মজমাদার।

সভায় কুষ্টিয়ার সামগ্রিক উন্নয়ন, জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চলমান কর্মকাণ্ড নিয়ে সদস্যরা খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি সমিতির আগামী নির্বাহী পরিষদ গঠন নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, কুষ্টিয়াবাসীর বৃহত্তর স্বার্থে সমিতির কর্মকাণ্ড আরও গতিশীল করা প্রয়োজন। এ জন্য যোগ্য দক্ষ গতিশীল ও গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে একটি শক্তিশালী নির্বাহী পরিষদ গড়ে তোলার বিষয়ে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সমিতির অতীত ও চলমান বিভিন্ন কার্যক্রম নিয়েও ইতিবাচক আলোচনা হয়। সাধারণ নির্বাহী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা সভায় অংশ নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি আইনজীবী আব্দুল মজিদ বাবু যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ আশরাফুল ইসলাম লাইজু আনোয়ার হোসেন পাঠাগার সচিব জাকিরুল ইসলাম ক্রীড়া সচিব আলহাজ্ব আইনুল হক কৃষি সচিব আমিনুল হাসান পুলক যুগ্ম কৃষি সচিব আরিফ হোসেন চঞ্চল যুগ্ম দপ্তর সচিব জাহাঙ্গীর আলম যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মিজানুর রহমান নির্বাহী পরিষদ সদস্য মুন্সী তরিকুল ইসলাম মীর রফিকুল আলম মঞ্জু হাসানুর রহমান পান্না ও ইউসুফ আলী।

এ ছাড়া বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান সুজন যুগ্ম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন সাধারণ পরিষদ সদস্য খালিদ সাইফুল্লাহ এস এম এস সালেক শিপারসহ অনেকে।

সভায় কুষ্টিয়াবাসীর বৃহত্তর স্বার্থে সমিতির কার্যক্রম আরও জোরদার এবং ভবিষ্যতে যোগ্য ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সভাপতি আখতারুজ্জামান কাজল মজমাদার তাঁর আমন্ত্রণে উপস্থিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা নিশ্চিতে তারাগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সদস্যদের মতবিনিময় সভা।

Update Time : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬