ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ কর্তৃক ডাকাত সর্দার সহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের তিন জন গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার-

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৬ Time View
Print

শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

গত ইং ০৯/০৭/২০২৬ ইং তারিখ রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর-কোটচাঁদপুর সড়কে কুশোকুড়ী মাঠে পাকা রাস্তার উপর খেজুর গাছ ফেলে মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এসময় মুখোশধারী ডাকাত দল গ্রামীণ ব্যাংক, মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম কে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাত দল পালিয়ে যায়।

উক্ত ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হলে এলাকায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সুপার, ঝিনাইদহ জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম, মহোদয় তাৎক্ষণিক ঘটনার রহস্য উৎঘাটন ও সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,
ঝিনাইদহের টিমকে ঘটনাস্থলে প্রেরণ করে সার্বক্ষণিক মনিটরিং ও নির্দেশনা প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় ঘটনা সংক্রান্তে থানা পুলিশের সাথে সাইবার ক্রাইম টীম কাজ শুরু করে। কোটচাঁদপুর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,

ঝিনাইদহের একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সদস্য সুরত আলী@সুরত ডাকাত কে গ্রেফতার করে।

তার নিকট হতে লুন্ঠিত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আলতাফ@ আলতাফ ডাকাত কে গ্রেফতার করে। এছাড়া অদ্য ২৩/০৭/২০২৬ তারিখ চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র এলাকার ডাকাত এজেন্ট আরিফুল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুরত আলী@সুরত ডাকাত ও আলতাফকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে লোমহর্ষক ডাকাতির বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আরিফুল এর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য পালাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা নিশ্চিতে তারাগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ কর্তৃক ডাকাত সর্দার সহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের তিন জন গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার-

Update Time : ১২:৩৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬