ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুনকে আইনজীবী সমিতির সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৩ Time View
Print

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক ভাবগম্ভীর ও আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় স্থানীয় আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. রাইসুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গাজী মো. আল-আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামীম মিয়া, মো. মামুন খান, মো. মনিরুল ইসলাম, গাজী মো. মনিরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম মাহবুব, মো. রাকিবুল ইসলাম, মো. মিলন মাহমুদ, মো. মুজাহিদুল ইসলাম, মো. আরিফুর রহমান দীপু এবং শিক্ষানবিশ আইনজীবী গাজী মো. অসিমসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুন তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, “আমার দায়িত্ব পালনকালে সর্বদা সততা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আইনসম্মত রায় প্রদানের সর্বোচ্চ চেষ্টা করেছি। বিচারিক কার্যক্রমের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠাই ছিল আমার প্রধান লক্ষ্য।” তিনি দায়িত্ব পালনকালে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতির সর্বাত্মক সহযোগিতার জন্য সকল আইনজীবীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী বিচারকের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিচারক আবদুল্লাহ আল মামুন তার দায়িত্ব পালনকালে প্রতিটি মামলায় আইনসম্মত, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক আদেশ প্রদান করেছেন। তার বিচারিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কিত সিদ্ধান্তের নজির দেখা যায়নি। ফলে বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীরা তার প্রতি আস্থা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বক্তারা বিদায়ী বিচারকের উজ্জ্বল কর্মজীবনের ধারাবাহিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত আইনজীবীরা করতালির মাধ্যমে তাকে শুভকামনা জানিয়ে আবেগঘন পরিবেশে বিদায় জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

গলাচিপায় বিদায়ী বিচারক আবদুল্লাহ আল মামুনকে আইনজীবী সমিতির সংবর্ধনা

Update Time : ০৩:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬