
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়াশাল ইউনিয়নের
কুশাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান
বিশিষ্ট সমাজ সেবক মালয়েশিয়া প্রবাসী
মোঃ আজিম হুসাইন
নিজ অর্থায়নে এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা ঈদগাহ মন্দির সহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে,
সমাজ উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন মোঃ আজিম হুসাইন। ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়াশাল ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রামের এই কৃতি সন্তান বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করলেও নিজ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রশংসা ও ভালোবাসা।
জানা যায়, প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ থেকে তিনি নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন। এলাকার রাস্তাঘাট সংস্কার, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও মন্দিরের উন্নয়নসহ নানা সামাজিক কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তাঁর এসব উদ্যোগে সাধারণ মানুষের চলাচল সহজ হয়েছে এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায়ও সৃষ্টি হয়েছে ব্যাপক সুবিধা।
সমাজসেবক মোঃ আজিম হুসাইন বলেন,
“আমি চাই সমাজের বিত্তবান মানুষ সবাই একসাথে সমাজের কল্যাণে কাজ করুক।
আমরা যদি এক হয়ে মানুষের পাশে দাঁড়াই, তাহলে অবশ্যই সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসে থাকলেও তিনি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের খবর রাখেন।
এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাঁকে সবসময় এগিয়ে আসতে দেখা যায়। তাঁর আন্তরিকতা ও মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
এলাকাবাসী বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি মোঃ আজিম হুসাইনের মতো সমাজ উন্নয়নে এগিয়ে আসেন, তাহলে গ্রামের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং একটি সুন্দর, মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মানবসেবায় নিবেদিত এই মহৎ ব্যক্তির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন কুশাবাড়ীয়াসহ আশপাশের এলাকার
সর্বস্তরের মানুষ।
Reporter Name 


















