ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৪৯ Time View
Print

মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ধোপাবিলা গ্রামের দুই ভাই-বোন তাদের বাবা আব্দুল মোতালেব, চাচা আবু বক্কর ওরফে বাক্কা এবং সৎ দাদা জাহিদুল ইসলামের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ, হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা. লিমা খাতুন। তিনি দাবি করেন, তাদের দাদা জীবিত অবস্থায় তার নামে ২৫ শতাংশ এবং বড় ভাই ইকরামুল ইসলামের নামে প্রায় ২ একর ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। এরপর থেকে ওই সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়।

লিমা খাতুন অভিযোগ করেন, তার বাবা একাধিক বিয়ে করেছেন এবং পারিবারিকভাবে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাদের মা, ভাই-বোন ও ফুফুকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি আরও দাবি করেন, তার বাবার অত্যাচারের কারণে ২০২৩ সালে তার মায়ের মৃত্যু ঘটে।

তিনি বলেন, বর্তমানে তার ভাই ইকরামুল ইসলাম ছুটিতে বাড়ি এসে নিজ বাড়িতে গেলে ভাড়াটে লোক এনে তার ওপর হামলা করা হয়। এতে ইকরামুল ও তার ছোট সন্তান আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এছাড়া তাদের ফুফু জোসনা খাতুনের পৈত্রিক সম্পত্তিও জোরপূর্বক বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলেও জানানো হয়।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬