ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী থানা ও ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৬ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬ খ্রি.) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসি মুহাম্মাদ মাহবুবুল হক-এর সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, পাঠগুদাম বীজ মোড় ও ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়। ১. মোঃ রাসেল (২৮), পিতা—মৃত আব্দুল রশিদ, মাতা—রিনা বেগম, সাং—চর হরিপুর। ২. সৌরভ আহম্মেদ (২২), পিতা—মোঃ সাহেব আলী, মাতা—জমিলা খাতুন, সাং—অলিপুর, ২নং কুষ্টিয়া ইউনিয়ন। ৩. স্বাধীন ইসলাম রুহান (১৯), পিতা—মোঃ শফিকুল ইসলাম রতন, সাং—ইসলামবাগ, পাটগুদাম র‌্যালির মোড়। ৪. মোঃ ইফাত হোসেন (১৯), পিতা—বদিউজ্জামান সবুজ, মাতা—রেহেনা পারভীন, সাং—গোহাইলকান্দি। গ্রেপ্তারকৃত সবাই ময়মনসিংহ কোতোয়ালী থানার এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এই যৌথ অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঞ্চননগর বার্ষিক পুরস্কার বিতরণী, নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহে কোতোয়ালী থানা ও ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

Update Time : ০২:০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬