
এম এ মজিদ নওগাঁ নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের এক আবেগঘন পরিবেশে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নাবিল নওরোজ বৈশাখ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখা গোলাম সারওয়ার স্বপন, প্রধান শিক্ষক, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়মো. পিন্টু রহমান, জুলাই শহীদ রাসেলের বাবামো. মোশারফ হোসেন, মো. নাহিদ হোসেন ও মো. নাজমুল হোসাইন, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং আহতদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, “শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ-তিতিক্ষা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল প্রেরণা। কোনো দিনই জাতি তাঁদের এই অবদান ভুলবে না।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ রাসেলের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
Reporter Name 


















