ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে রাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং এগিয়ে নেবে: ডা. জুবাইদা রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৮৬ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :–
প্রতিটি মেয়ে নিজের জন্য যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং এগিয়ে নেওয়ার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ‘প্রতিটি মেয়ে নিজের জন্য যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে।’

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত আপনাদের সমাজসেবামূলক পরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডেও নারীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং তা এগিয়ে নেবে।’

ডা. জুবাইদা রহমান বলেন, ‘স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উন্নয়ন ও বিপণন সহায়তা নিশ্চিত করা হলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ আরও সুগম হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে।

মেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে রাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং এগিয়ে নেবে: ডা. জুবাইদা রহমান

Update Time : ০৬:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬