ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান।

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২১ Time View
Print

মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার:–

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি-কে নিয়োগ দিয়েছে সরকার।

আগামী ২৩ জুলাই ২০২৬ তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চিফস অব ডিফেন্স সার্ভিসেস (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮’-এর আওতায় খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর মেয়াদ ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত বহাল থাকবে।

বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ সামরিক জীবনে তিনি চট্টগ্রাম নৌ অঞ্চল ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিন কমান্ডের প্রধান এবং বাংলাদেশ নৌ একাডেমির কমান্ড্যান্টসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নেভিতে প্রাথমিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁর ব্যাচে শীর্ষস্থান অর্জন করেন। কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক‘নৌবাহিনী পদক (এনবিপি)’সহ একাধিক রাষ্ট্রীয় ও সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা এবং নৌবাহিনীর আধুনিকায়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের নৌ সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

উল্লেখ্য, বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম।

আগামী ২৩ জুলাই ২০২৬ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান।

Update Time : ০২:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬