ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলে মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় গাড়ী চালক।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলে কেসমত আলীর মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

সূত্রে জানাগেছে, মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৎস্য ঘেরের টোঙের লাইট বন্ধ করতে গিয়ে মৎস্য ঘেরের মধ্যে এক যুবকের বিবস্ত্র অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখতে পান। কেসমত আলী মরদেহ দেখে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা এসে দেখতে পান মরদেহটি কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে সুমন এর।
এসময় ওই ঘের থেকে লোহা কাটা দুইটি ব্লেড, একটি বাটন মোবাইল, সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়।

এদিকে, নিহত সুমনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাবাসীদের মধ্যে ধ্রুমজাল তৈরী হয়েছে। কে বা কারা তাকে মেরে ফেলে রেখেগেছে।
স্থানীয়দের ধারনা করছে সংঘ্যবদ্ধ দুর্বৃত্তরা পল্লী বিদ্যুতের তার চুরি করার সময় সুমন তাদের দেখতে পেলে তারা সুমনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের সালামের মোড় নামক এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যশোরের শার্শা উপজেলার গোগা থেকে মোটরসাইকেল যোগে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোগা গ্রামের সালামের মোড় নামক স্থানে রফিকুলের বাড়ির সামনে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের উপর একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যশোরের কোতোয়ালি থানাধীন সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারির ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) ও বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার (৩০) মারা যায়। এ সময় দৌলতপুর গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (২৫) আহত হয়।
স্থানীয়রা দ্রুত আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রলীর চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

Update Time : ১১:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬