ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা কূটনৈতিক চ্যানেলে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬৪ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :–
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা প্রদান এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে আয়োজিত সভা শেষে তিনি এসব কথা বলেন।

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ঈদের আগে পোশাক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহার আগে ও পরে মোট ৭ দিন পুলিশ সদর দপ্তরের হটলাইন চালু থাকবে। এ সময়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হয়েছে বলেও জানান তিনি। ঈদের জামাতের নিরাপত্তার ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।

চামড়া সংরক্ষণের জন্য ২০ কোটি টাকার লবণ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে। আমাদের প্রধান উদ্বেগ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেন কোনো ধরনের পুশইন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা কূটনৈতিক চ্যানেলে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ১২:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬