ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩ Time View
Print

মোঃ আতাউর রহমান মুকুল,সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করেছে এনসিপি।
গ্রেপ্তার মো. সাকিল মিয়া উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত জোবেদা পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখান থেকে সাকিল মিয়াকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, তল্লাশির সময় সাকিল মিয়ার কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
ঘটনার পরপরই এনসিপির উপজেলা নেতারা দলীয় অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন। উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, “মাদক কারবারির কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তিনি যে দলেরই হোন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। ঘটনার পরপরই তাকে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।”
এ বিষয়ে উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদৎ জামান জিকো বলেন, “প্রশাসনের মাধ্যমে বিষয়টি জানার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাকিল মিয়াকে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নীতি ও আদর্শের সঙ্গে মাদকের কোনো ধরনের সংশ্লিষ্টতার সুযোগ নেই।”
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, সাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

Update Time : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬