ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক আবুল কাশেম।

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View
Print

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

(১’লা আগস্ট ২০২৬) শনিবার, ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহুল আমিন সুজন (বই প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মোঃ শাকিল আল ফারুকি মিয়া (খাতা কলম প্রতীক) পেয়েছেন ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ মিঠু মিয়া (কলম প্রতীক) পেয়েছেন ২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৪ ভোট।

প্রচার সম্পাদক পদে মোঃ আল আমিন (শাপলা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পেয়েছেন ২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসার ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহ-প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কফিল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা।

ভোট গণনা শেষে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে’- প্রতিমন্ত্রী আমিনুল হক

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Update Time : ০১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬