ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদক মামলায় কামিনী ও রহিমা খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কামিনী খাতুন ও রহিমা বেগম নামে দুই নারীকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। তাদের দ্রুত গ্রেফতার করে সাজা পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কামিনী খাতুন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার আজাদুর রহমানের স্ত্রী এবং রহিমা বেগম একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৬ অক্টোবর বিকেল পাঁচটার দিকে চৌড়হাস ফুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কামিনী ও রহিমার বাড়ি থেকে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রোববার এ রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ সদরে ২৫০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ

কুষ্টিয়ায় মাদক মামলায় কামিনী ও রহিমা খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ১১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬