ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় নারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৮ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার ভোরে হাঁটতে বেরিয়ে সাতক্ষীরা-যশোর ভায়া চুকনগর মহাসড়কে একটি পরিবহনের চাপায় রোকেয়া খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি সড়কের পাশে থাকা একটি হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। তবে ওই সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থান করায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। নিহত রোকেয়া খাতুন মধ্যকুল এলাকার রেজাউলের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রোকেয়া খাতুন প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে হাঁটতে বের হন। তিনি সাতক্ষীরা-যশোর মহাসড়কের মধ্যকুল কালিতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার পর ওই এলাকার। সড়কেকিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, দুর্ঘটনাকবলিত পরিবহনটি স্টার ডিলাক্স কোম্পানির এবং কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় নারীর মৃত্যু

Update Time : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬