ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন,

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩১ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহ এর আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শনিবার সকালে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৪টি উপজেলা থেকে আগত জুনিয়র (৮ম–১০ম) ও সিনিয়র (একাদশ–দ্বাদশ) গ্রুপের সেরা ০৫ জন করে প্রতিযোগী এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি, ময়মনসিংহ-০৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; জনাব লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ এবং মোঃ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ফেরদৌস সাগর, সাধারণ সম্পাদক, বোসন সাইন্স ক্লাব, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র -উভয় গ্রুপের সেরা পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিজ্ঞানচর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটাতে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহ এর এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন,

Update Time : ০৬:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬