ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভসংলগ্ন হলবুনিয়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ করা মাদক ও ইজিবাইক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কথিত নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

Update Time : ১২:২৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬