ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

  • Reporter Name
  • Update Time : ১২:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View
Print

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঈফফাত জাহান তুলি। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সকালের সমাবেশে যোগ দেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলনসহ সমাবেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে তিনি সমাবেশস্থলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিয়ে, মাদক, নৈতিকতা, মোবাইল ফোনে আসক্তি এবং শিক্ষার গুণগতমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, “নারীরাও পারে—এটা প্রমাণ করতে হলে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে।” তিনি শিক্ষার্থীদের ১৮ বছর বয়সের আগে বিয়ের চিন্তা না করার আহ্বান জানান। কোনো অভিভাবক অল্প বয়সে বিয়ে দেওয়ার উদ্যোগ নিলে তাদের বুঝিয়ে বলার পাশাপাশি প্রয়োজনে শিক্ষকদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং শিক্ষকদের নির্দেশনা ও পরামর্শ মেনে চলতে হবে। মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি পরিহার করে লেখাপড়া ও নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিতে হবে। ইউএনও আরও বলেন, একজন শিক্ষার্থীর জীবনে শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হতে হবে। পরে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের লাইব্রেরি, বিজ্ঞানাগার ও সততা স্টোর ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এমন পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসেবায় সরাসরি মানুষের পাশে জেলা প্রশাসকের গণশুনানি

বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

Update Time : ১২:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬