
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৪, ময়মনসিংহ ব্যাটালিয়ন সদরদপ্তর পরিদর্শন উপলক্ষে ময়মনসিংহে আগমন করেন র্যাবের সম্মানিত ডিরেক্টর জেনারেল (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা মহোদয়। ডিজি র্যাব মহোদয়ের এই আগমন উপলক্ষে তাঁকে ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান অত্র রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। শুভেচ্ছা বিনিময় শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা ময়মনসিংহ রেঞ্জ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে রেঞ্জ পুলিশ ও র্যাব-১৪ এর মধ্যকার সমন্বিত যৌথ কর্মপরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এসময় র্যাব-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















