
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি ১৩/৯/২০২৬ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রূপপুর আখড়ার ঘাট সংলগ্ন নদী থেকে শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।এলাকার স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তুলে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, আখড়ার ঘাট এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন। পরবর্তীতে নিহতের স্বজন ও দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকির বলে শনাক্ত করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Reporter Name 


















