ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের ভেতর নকল সার-কীটনাশকের আস্তানা : জব্দ ৫ লাখ টাকার মালামাল, ডিলারের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৬ Time View
Print

সাইদুল বাসারঃ সাতক্ষীরার তালায় সারের ব্যবসার আড়ালে বসতবাড়িতেই গড়ে তোলা হয়েছিল নকল ও ভেজাল কৃষি উপকরণের আস্তানা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সার, বিষ ও বিষাক্ত উপাদান জব্দ করেছে। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালার খেশরা ইউনিয়নের লাউতাড়া গ্রামে অসাধু ব্যবসায়ী মশিয়ার রহমানের বাসভবনে এই অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সারের অনুমোদিত সাব-ডিলারশিপের আড়ালে দীর্ঘদিন ধরে আইনবহির্ভূতভাবে ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণ কেনাবেচায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সারের সাব-ডিলার মশিয়ার রহমানের বাড়ি ঘেরাও করে বসতঘরের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় প্রস্তুতকৃত ভেজাল সারের বস্তা, বিভিন্ন সুপরিচিত কোম্পানির নামে নকল প্যাকেজিংয়ে মোড়কজাত করা কীটনাশক, তরল রাসায়নিকের ড্রাম এবং ওষুধ প্রক্রিয়াজাতকরণের নানা উপকরণ পাওয়া যায়। ঘরের মধ্যে মেঝে ও খাটের ওপর চারদিকে ছড়ানো-ছিটানো অবস্থায় এসব নিম্নমানের সারের প্যাকেট ও খালি বোতলের বিশাল স্তূপ প্রত্যক্ষ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র‌্যাবের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী মশিয়ার রহমান অবৈধ প্রক্রিয়ায় নিজ ঘরে এসব পণ্য মজুত ও বাজারজাতকরণের বিষয়টি স্বীকার করেন। অভিযানের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। সারের ব্যবসা ও সাব-ডিলারশিপের সুযোগ নিয়ে নকল ও ক্ষতিকর কৃষি উপকরণ সরবরাহের অপরাধে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে মশিয়ার রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে আদালত উপস্থিত জনসমক্ষে ও প্রশাসনের নজরদারিতে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের সব ধরনের নকল সার, রাসায়নিক ও ভেজাল কীটনাশক পুড়িয়ে বিনষ্ট করার আইনি নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘নকল ও মানহীন সার-কীটনাশক ব্যবহারের ফলে ফসলি জমির উর্বরতা নষ্ট হয় এবং সাধারণ কৃষকেরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বিসিআইসি সারের ডিলার বা সাব-ডিলার হয়ে সারের মতো স্পর্শকাতর কৃষি উপকরণের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবেক না। কৃষি ও কৃষককে বাঁচাতে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

ঘরের ভেতর নকল সার-কীটনাশকের আস্তানা : জব্দ ৫ লাখ টাকার মালামাল, ডিলারের কারাদণ্ড

Update Time : ০৭:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬