ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৫ Time View
Print

স্টাফ রিপোর্টার। গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি (২২) ও তার সহযোগী রাজু শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাতুল সিকদার অমি সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে এবং তিনি ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন। অপর আসামি রাজু শেখ একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে। পুলিশ জানায়, কয়েক মাস আগে সড়কের একটি উন্নয়ন কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন রাতুল। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হলে, সেই মামলার তদন্ত সাপেক্ষে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার।

Update Time : ০৭:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬