ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ Time View
Print

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি রাজধানীর পল্লবী ও রূপনগরের ক্যাম্প ও বস্তি এলাকায় বিদ্যুৎ–সংযোগের নামে দীর্ঘদিনের অনিয়ম ও লেনদেন বন্ধ করতে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সঙ্গে পানির সংকট সমাধানে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ ও পানির পাম্প স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পে ক্যাম্পবাসীর জন্য তিনটি গভীর নলকূপ ও পানির পাম্প এবং ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক স্থাপন ও মৃত ব্যক্তির গোসলের ঘর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। এ সময় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের কাজও উদ্বোধন করা হয়। আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানির সমস্যা রয়েছে। ক্যাম্পবাসীসহ সাধারণ মানুষের এই সংকট সমাধানে ইতিমধ্যে বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। যেখানে পানির সমস্যা রয়েছে, সেখানে সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ–সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, যেসব এলাকায় ট্রান্সফরমার ছিল না, সেখানে ডেসকোর মাধ্যমে ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্প ও বস্তি এলাকার প্রতিটি ঘরে প্রিপেইড মিটার দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছর ধরে বিদ্যুৎ–সংযোগকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট কাজ করেছে। আমরা এই সিন্ডিকেট বন্ধ করতে চাই। প্রতিটি ঘরে প্রিপেইড মিটার পৌঁছে দিতে পারলে বিদ্যুৎ–সংযোগের নামে বিভিন্ন ধরনের লেনদেন ও অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।’ তিনি বলেন, প্রিপেইড মিটার নেওয়ার জন্য ক্যাম্পে ডিজিটালভাবে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য নিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর পর্যায়ক্রমে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার স্থাপন করা হবে। জনগণের সমস্যা সমাধানকে রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্ব উল্লেখ করে আমিনুল হক বলেন, শুধু দলীয় সভা, মিছিল-মিটিং করলেই হবে না। মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনতে হবে এবং সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও পানি মানুষের মৌলিক প্রয়োজন। তাই এসব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চান তাঁরা। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, মহানগর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক মুকছেদুর রহমান আবির, যুগ্ন আহবায়ক ফজলুল হক লাভলু, পল্লবী থানা যুবদল আহ্বায়ক নূর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানা শাখার সদস্যসচিব রবিউল করিম বাবু, শ্রমিক দল পল্লবী থানা শাখার আহ্বায়ক বশির উল আলম, ছাত্রদল পল্লবী থানা শাখার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল ও সদস্যসচিব খোরশেদ আলম নীরব, মহিলা দলনেত্রী লাইলী বেগম, লাকি বেগম, সৈয়দা দিলারা পলিসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক

Update Time : ০৮:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬