ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ফারিয়ার নির্বাচন সম্পন্ন: সভাপতি জাহিদ, সম্পাদক জালাল

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৭ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-র নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো. জাহিদুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক পদে মো. শাহ জালাল নির্বাচিত হয়েছেন। ​গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা থেকে ১০:৩০টা পর্যন্ত শিকদার ডায়াগনস্টিক সেন্টারের কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের উপস্থিত ৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ​নির্বাচনে সভাপতি পদে মো. জাহিদুল ইসলাম অভি ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হেলাল উদ্দিন পান ২২ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে   কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. শাহ জালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ​নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বকর শিবলী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র প্রতিনিধি মো. নাজিউর রহমান বেলাল এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজারসহ স্থানীয় ওষুধ খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ​ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের পর এক সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরাজিত প্রার্থী মো. হেলাল উদ্দিন খোলা মনে বিজয়ী প্রার্থী মো. জাহিদুল ইসলাম অভিকে অভিনন্দন জানান এবং সংগঠনের অগ্রগতিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ফারিয়ার সকল সদস্যের কল্যাণ ও অধিকার রক্ষায় সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ফারিয়ার নির্বাচন সম্পন্ন: সভাপতি জাহিদ, সম্পাদক জালাল

গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ফারিয়ার নির্বাচন সম্পন্ন: সভাপতি জাহিদ, সম্পাদক জালাল

Update Time : ০২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬