
প্রকৌশলী মোঃ কাওসার আলী স্টাফ রিপোটার সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ভিলেজ ডক্টরস ফোরাম (VDF) এর মেডিকেল সাইন্টিফিক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় সাতক্ষীরা লেকভিউ রিসোর্ট সেন্টারে উক্ত মেডিকেল সাইন্টিফিক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়। ভিলেজ ডক্টরস ফোরাম এর জেলা সভাপতি ডাঃ আপতাবউদ্দিন এর সভাপতিত্বে ও ভিলেজ ডক্টরস ফোরাম এর দেবহাটা উপজেলা সাধারন সম্পাদক ডাঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ভিডিএফ এর শহর সভাপতি হাফেজ গ্রাম ডাঃ আবুল বাশার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে সাইন্টিফিক প্রশিক্ষণ সেমিনারে ঔষধ ও রোগের উপর প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ডাঃ জি.কে.এম শহীদুজ্জামান। প্রশিক্ষণ সেমিনারে ঔষধের উপর প্রদর্শনী ও বক্তব্য রাখেন এসকে এফ ফার্মাঃ লিঃ এর এসিস্ট্যান্ট সেলর্স ম্যানেজার রেজাউল করিম। প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ভিলেজ ডক্টরস ফোরাম সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন ভিলেজ ডক্টরস ফোরামের জেলা উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান। এসময় আরো বক্তব্যে রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার ও স্মার্ট মেডিকেল সেন্টার এর পরিচালক গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পেশাজীবি বিভাগের জেলা সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল। এসময় উপস্থিত ছিলেন ভিলেজ ডক্টরস ফোরাম এর সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক আবু কওছার আলী, ভিলেজ ডক্টরস ফোরাম এর দেবহাটা উপজেলা সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, পৌর শাখার সহ-সাধারন সম্পাদক ডাঃ এম. এ. হাসান ও ভিডিএফ এর পারুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আমিরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখা কমিটির সদস্যবৃন্দরা।
Reporter Name 


















