
পাবনা চাটমোহর থেকে সোহেল রানা জয়ের রিপোর্ট পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর এলাকায় গরু পালন করে দুধ উৎপাদন করছেন বিশ্ব ঘোষ ও তার পরিবার। তবে গরুর খাবারের দাম বৃদ্ধি এবং বাজারে ভেজাল দুধের অভিযোগে প্রকৃত খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশ্ব ঘোষ ও তার পরিবারের সদস্যরা বলেন, “গরুর খাবারের দাম অনেক বেশি। এর ওপর ভেজাল দুধের কারণে ভালো মানের দুধের ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এতে খামার পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।” তারা আরও বলেন, সরকার যদি খামারিদের জন্য সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দুধ উৎপাদন বাড়ানো এবং খামার টিকিয়ে রাখা সম্ভব হবে।
Reporter Name 



















