ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার মধ্যরাত থেকে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪০ Time View
Print

রায়পুর উপজেলা প্রতিনিধি: আবদুর রহমান ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণের ওপর আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে। শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ, অর্থাৎ জাটকা আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করবে। সংশ্লিষ্টদের মতে, জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার বৃদ্ধি পাবে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শনিবার মধ্যরাত থেকে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা

শনিবার মধ্যরাত থেকে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা

Update Time : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬