ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪৫ Time View
Print

স্টাফ রিপোর্টার।জয়নাল আবেদীন রাজু

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের দক্ষিণ মনসাতলী মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গৌরীচন্না ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।

মুজাহিদুল ইসলাম মিলন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবু জাফর মুন্সি, রফিকুল ইসলাম ও সিরাজ মোল্লা।

বক্তারা বলেন, আবুল কালাম আজাদ একজন সমাজসেবক। আগামীতে তিনি গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে মামলা ও বিভিন্নভাবে হয়রানি করছেন। এ সময় তাঁরা প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ মনসাতলী পেট্রোল পাম্পের সামনে ১৮ বছর বয়সী এক ভিকটিমকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জুলহাস আকন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় একই ওয়ার্ডের আরেক সম্ভাব্য প্রার্থী কালাম চৌকিদারসহ পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, মামলার ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম আজাদকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে। তাঁদের আরও দাবি, মামলার বাদী জুলহাস আকন আহত ব্যক্তির প্রতিবেশী হলেও তাঁর সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এমনকি ভিকটিমের বাবা-মা ঘটনাটি ও মামলা দায়েরের বিষয়ে কিছুই জানেন না বলে তাঁরা দাবি করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদী ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

মানববন্ধন থেকে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দশজন মাদকসেবী ধরার চেয়ে একজন গডফাদার ধরা জরুরি: গলাচিপায় মাদকের বিস্তার রোধে বিশেষজ্ঞদের উদ্বেগ

বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০৮:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬