ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরের বাংগাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাউল আলম বুলেটের নির্বাচনী প্রচারণা ও জনসভা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩১ Time View
Print

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২নং বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাউল আলম বুলেটের নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের মরহুম লাইসান আলীর চাটালে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে বাংগাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাউল আলম বুলেট বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য দেন নজরুল ইসলাম, আব্দুস সালাম, বিশারত আলী, তাইসউদ্দিন মাস্টার, মনিরুল ইসলাম মাস্টার, আব্দুল মান্নান মাস্টার, মোস্তফা কামাল, মিন্টু আলী, বশির আলম, মাতু মন্ডল ও সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে মেসবাউল আলম বুলেট বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংগাবাড়ী ইউনিয়নের জনগণ তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করলে তিনি এ ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শিশু ও মাতৃকল্যাণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে বাংগাবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাংগাবাড়ী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মেসবাউল আলম বুলেটের এ জনসভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরের বাংগাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাউল আলম বুলেটের নির্বাচনী প্রচারণা ও জনসভা

গোমস্তাপুরের বাংগাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাউল আলম বুলেটের নির্বাচনী প্রচারণা ও জনসভা

Update Time : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬