
নিজস্ব প্রতিবেদক সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট পেয়েছেন পত্রিকাটির ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক সাংবাদিক সাখাওয়াত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃ জগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমানের উপস্থিতিতে সাখাওয়াতের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান মাহি এবং পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু। দীর্ঘ ২৩ বছরের পথচলায় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রতিনিধিদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক ও ক্রেস্ট পাওয়ার পর সাংবাদিক সাখাওয়াত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি সাংবাদিকতা পেশায় আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উৎসাহিত করতে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্যেরও প্রতিফলন ঘটেছে। জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক সাখাওয়াতের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে।
Reporter Name 








