ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ সদরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ‎সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ‎সভায় সহকারী কমিশনার ভূমি জাকারিয়া হোসেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী, সিনিয়র উপজেলা মৎস অফিসার সামসুজ্জামান মাসুম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন, উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ উপজেলা ও মহানগর পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অন্যতম নেতা মুঞ্জুরুল হক মুঞ্জু,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রবাসী কর্মী ও পরিবারের রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা

Update Time : ০৪:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬