
মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর৷ প্রবাসী কর্মী ও তাদের পরিবারের রেমিটেন্স ব্যবস্থাপনা,সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের সেমিনার। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জামালপুর কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। ‘প্রবাসী আয়, সঞ্চয় ও বিনিয়োগ: প্রবাসী পরিবারের টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জামালপুরের এজিএম রোকসানা আক্তার,জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন,প্রবাসী কল্যাণ ব্যাংক মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক ভৌমিক এবং উন্নয়ন সংস্থা জামালপুরের পরিচালক মো. জাহাঙ্গীর সেলিম। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জামালপুরের সহকারী পরিচালক ইকরামুন নাহার। সেমিনারে প্রবাসীদের উপার্জিত অর্থ সঠিকভাবে সঞ্চয়,বিনিয়োগ এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তায় ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়। সেমিনারটি আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জামালপুর।
Reporter Name 








