ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, ৩০ সেপ্টেম্বর ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে আমিন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ি। গ্রেফতার আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার পুনিয়াউট গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬০/২৫-এর ওয়ারেন্টমূলে আমিন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, রেলস্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট বিক্রি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত দামে টিকিট কেনাবেচা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে পুলিশ। এদিকে, রেলস্টেশন এলাকায় টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ায় সাধারণ ট্রেনযাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। যাত্রীরা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ ও যাত্রীসেবা আরও সহজ করার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার।

Update Time : ১২:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬