
সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার। গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কলেজ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রায়হান সোবহান হৃদয় (৩৩) টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিবিএস (BBS) শাখার সভাপতি ছিলেন। পুলিশ জানায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ এলাকা থেকে রায়হান সোবহান হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 








